বন্দরনগরী চট্টগ্রামে যাত্রা শুরু করল স্টার সিনেপ্লেক্স। শুক্রবার তিনটি হল নিয়ে বালি আর্কিডে নতুন একটি শাখার উদ্বোধন করল মাল্টিপ্লেক্সটি। আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে কেক কেটে স্টার সিনেপ্লেক্সের চট্টগ্রাম শাখার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বালি আর্কিডের মালিক সোলায়মান শেঠ, তারকা দম্পতি রাজ–পরীমনিসহ আরও অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানান, দেশের অভিনয়শিল্পীরা যদি চান, তাহলে দেশে বলিউডের সিনেমা প্রদর্শনের অনুমতি দেওয়া যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর পাশেই ছিলেন শরীফুল রাজ ও পরীমনি
