ত্রিশ লাখ টাকা পারিশ্রমিক প্রসঙ্গে যা বললেন শরীফুল রাজ-

চলতি বছর ঢাকাই সিনেমায় দারুণ সাড়া ফেলে ‘পরাণ’। ছবিতে শরীফুল রাজের অভিনয় প্রশংসা সবার মুখে মুখে। পরপরই মুক্তি পাওয়া ‘হাওয়া’ সিনেমাটিও বাম্পার হিট। সেই ছবিতে আরও এগিয়ে দেয় রাজকে। এরপর গত মাসে মুক্তি পাওয়া ‘দামাল’ ছবিতেও আলোচনায় আছেন তিনি। বলতে গেলে, চলতি বছর পরপর তিন ছবির মুক্তির মধ্য দিয়ে ঢালিউডে নতুন চমক, নতুন আলোচনা এই রাজকে ঘিরে।
রাজকে ঘিরে যখন নতুন করে ভাবছিলেন পরিচালক, প্রযোজকেরা, ঠিক তখনই তাঁকে নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। ছড়িয়ে পড়ে, রাজ প্রতি ছবিতেই ৩০ লাখ টাকা হাঁকছেন। খবরটি গণমাধ্যম থেকে শুরু করে ফেসবুকে চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপ ছড়িয়ে এফডিসি পাড়ায় আলোচনা–সমালোচনা হচ্ছে। চলচ্চিত্র–সংশ্লিষ্ট ব্যক্তিদের অনেকেই  রাজের এই পরিমাণ পারিশ্রমিক চাওয়াটা বাড়াবাড়ি বলছেন। এরই মধ্যে কাজী হায়াৎ, বদিউল আলম খোকন, সোহানুর রহমান সোহানদের মতো পরিচালকেরা এই পরিমাণ পারিশ্রমিক চাওয়া নিয়ে রাজের সমালোচনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *