বিএমএসএস’র সিনিয়র যুগ্ম মহাসচিব আবু হামজা বাঁধনের মামার ইন্তেকাল : গভীর শোক প্রকাশ

বিএমএসএস’র সিনিয়র যুগ্ম মহাসচিব, দৈনিক ঢাকা রিপোর্ট পত্রিকার বিশেষ প্রতিবেদক আবু হামজা বাঁধনের ছোট মামা মো. মিজানুর রহমান শেখ (৪৪) কিডনীজনিত রোগে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ ডিসেম্বর রাতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি…রাজিউন) । মৃত্যুকালে তিনি ১পূত্র ও ১ কণ্যা ও স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মিজানুর রহমানের মৃত্যুতে শোকের ছাঁয়া নেমে আসে মশিয়ালী গ্রামে। মাও: শেখ হাবিবুর রহমানের ইমামতিতে আজ বুধবার মরহুমের জানাযা নামাজ বায়তুন নাজাত জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা সহ তার শোকসন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক, মহাসচিব মোঃ সুমন সরদার সহ কেন্দ্রীয় ও সকল বিভাগীয় নেতৃবৃন্দ। (বিজ্ঞপ্তি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *