রাজশাহীতে ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনারকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগের সভাপতি জুয়েল আহমেদ ।
আজ শুক্রবার (৩০ ডিসেম্বর ) রাসিক ১৪ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয় । এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সভাপতি জুয়েল আহমেদ ফুলের তোড়া ও মালা ওয়ার্ড কাউন্সিলরের হাতে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন । সাথে ছিলেন বিভাগীয় উপ-মহিলা বিষয়ক সম্পাদক বৈশাখী খানম।
