আন্তর্জাতিক
মার্কিন আদালতে সৌদি যুবরাজের বিরুদ্ধে হত্যা মামলা খারিজ
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যাকাণ্ডের দায়ে যুক্তরাষ্ট্রের আদালতে করা একটি মামলা খারিজ করা হয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার মামলাটি খারিজ করেন ওয়াশিংটনের বিচারক জন বেটস।
তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেটের ভেতরে ২০১৮ সালের ২ অক্টোবর খাসোগিকে হত্যা করা হয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেন তার বাগদত্তা হেতিজে চেঙ্গিস।
মামলায় অভিযোগ করা হয়, সৌদি নেতৃত্ব ও দেশটির কর্মকর্তারা খাসোগিকে আটকে রেখে মাদক প্রয়োগ ও নির্যাতন করে হত্যা করেছেন। এ হত্যাকাণ্ডের পর থেকেই সন্দেহের তির ছিল যুবরাজ সালমানের দিকে। কারণ, সালমানসহ সৌদি আরবের শাসকগোষ্ঠীর কঠোর সমালোচক ছিলেন খাসোগি।
এমনকি যুবরাজের আদেশে ওই হত্যাকাণ্ড হয়েছিল বলে মনে করেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারাও। তবে গত সেপ্টেম্বরে সৌদি আরবের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন যুবরাজ সালমান।
এরপর গত ১৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির আদালতকে জানান, একটি বিদেশি সরকারের বর্তমান প্রধান হিসেবে সৌদি যুবরাজ মার্কিন আদালতের বিচারের আওতা থেকে রেহাই পাবেন।
সালমানকে নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই অবস্থানের ভিত্তিতেই হত্যা মামলাটি খারিজ করেছেন বিচারক জন বেটস। তিনি বলেন, মামলা থেকে যুবরাজ সালমানকে দায়মুক্তি দিয়ে যুক্তরাষ্ট্র সরকারের দেয়া ঘোষণা প্রত্যাখ্যান করার কোনো ক্ষমতা তার নেই।
জন বেটস বলেন, সৌদি আরবসহ বিদেশি বিভিন্ন বিষয় দেখভালের দায়িত্ব যুক্তরাষ্ট্র সরকারের। এখন যদি আদালত সৌদি যুবরাজের দায়মুক্তির বিষয়ে বিপরীত কোনো সিদ্ধান্ত দেয়, তা সরকারের ওই দায়িত্ব পালনে হস্তক্ষেপ হবে। তাই এই মামলা নিয়ে ভিন্ন কোনো সিদ্ধান্ত দেওয়ার উপায় তার হাতে নেই।
খাসোগি হত্যাকাণ্ড নিয়ে শুরু থেকে শক্ত অবস্থানে ছিল মার্কিন সরকার। গত বছরেই এই হত্যাকাণ্ড নিয়ে একটি গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।
প্রতিবেদনে বলা হয়, যুবরাজ সালমান খাসোগিকে হত্যাকাণ্ডের অনুমোদন দিয়েছিলেন- এমন প্রমাণ পাওয়া গেছে। যদিও ওই দাবি নাকচ করেছিল সৌদি সরকার।
-

বছরের সেরা শব্দ ‘গবলিন মোড’ ঘোষণা করলো অক্সফোর্ড ডিকশনারি
-

বিবিসি’র প্রভাবশালী ১০০ নারীর তালিকায় বাংলাদেশের সানজিদা
-

ইরানের সাংস্কৃতিক ব্যবস্থার সংশোধনের আহ্বান খামেনির
-

আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের ৬ বছরের কারাদণ্ড
-

বিশ্বে করোনায় মৃত্যু-শনাক্ত বেড়েছে
-

গুজরাটে ভোট প্রচারে বাংলাদেশি, রোহিঙ্গা প্রসঙ্গঃ বিতর্কিত মন্তব্য করে ক্ষমা চাইলেন অভিনেতা পরেশ রাওয়াল
-

ইমরান খানকে পিটিআই চেয়ারম্যানের পদ ছাড়তে নোটিশ ইসির
-

‘শুধু হ্যাঁ মানেই হ্যাঁ’, সুইজারল্যান্ডে সম্মতিহীন সব যৌন সম্পর্ক ধর্ষণ
-

৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়ার বালি-জাভা দ্বীপপুঞ্জ
-

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ফের ইউক্রেনজুড়ে বিদ্যুৎ বিভ্রাট
-

কঙ্গোতে ‘২৭২ জন বেসামরিক নির্বিচার হত্যার’ শিকার
-

ইসলাম সম্পর্কে বিদেশিদের ধারণা পরিবর্তন করতে চায় কাতার
-

বাংলাদেশসহ ৫ দেশের জন্য ওমরাহ পালনে নতুন নিয়ম
-

ক্রিমিয়ার সেই সেতু দিয়ে গাড়ি চালিয়ে গেলেন পুতিন
-

বিশ্বে করোনায় শনাক্ত ছাড়ল ৬৫ কোটি
-

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২
-

ছয় মাস পর পৃথিবীতে ফিরলেন ৩ চীনা মহাকাশচারী
-

নাইজেরিয়ায় মসজিদে গুলি করে ইমামসহ ১২ মুসল্লি হত্যা
-

রাশিয়ার তেলের দর বেঁধে দেওয়ার পর বিশ্ববাজারে বাড়ল দাম
-

ইন্দোনেশিয়া জেগে উঠেছে মাউন্ট সেমেরু, সরিয়ে নেয়া হলো ২ হাজার মানুষ
-

ইউক্রেইন সঙ্কট: আলোচনা শুরুর ইঙ্গিত কি মিলছে?
-

গুজরাট বিধানসভা নির্বাচনে ভোট দিলেন মোদি
-

মোসাদের সঙ্গে সহযোগিতা, ৪ ইরানির মৃত্যুদণ্ড
-

বিশ্বে করোনা মহামারিতে আরও ৪৬২ জনের মৃত্যু
-

ইরান, চীন ও রাশিয়া নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
-

ইরানে বিক্ষোভে দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে
-

বিশ্বে কমেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা
-

৬০ ডলারে তেল, কার্যত রাশিয়ার প্রস্তাব মেনে নিল পশ্চিমারা










