তবু রোনালদোকেই নেতা মানছে পর্তুগাল-

লুসেইল স্টেডিয়ামে বহু দর্শক এসেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খেলা দেখবেন বলে। কিন্তু তারা দেখে গেলেন তার জায়গায় মাঠে নামা গনজালো রামোসকে। পর্তুগালের কোচ বলেছিলেন, মাঠে পৌঁছে প্রথম একাদশ বাছাই করবেন। সেটাই করলেন। রোনালদো অধিনায়ক তো দূর, প্রথম একাদশেই সুযোগ পেলেন না। যদিও তার পরিবর্তে সুযোগ পেয়ে রামোস হ্যাটট্রিক করে গেলেন। ম্যাচ শেষে আবার সেই রোনালদোকেই অধিনায়ক মানলেন রামোস।

মঙ্গলবার রাতে সুইজারল্যান্ডকে ৬-১ গোলে হারায় পর্তুগাল। সেই ম্যাচে তিন গোল করেন রামোস। দলকে জিতিয়ে তিনি জানিয়েছেন, একজন প্রকৃত নেতার মতো দলের সকলের পাশে থাকেন রোনালদো। রামোস বলেন, “দলের সকলের সঙ্গে কথা বলে রোনালদো। আমার সঙ্গেও বলে। ও আমাদের নেতা। সব সময় চেষ্টা করে আমাদের সাহায্য করতে।”

মঙ্গলবার মাঠে যদিও রোনালদো প্রথম একাদশে না থাকায় দলকে নেতৃত্ব দিলেন পেপে। ৭৩ মিনিটে রোনালদো মাঠে নামেন জোয়াও ফেলিক্সের পরিবর্তে। জালে একবার বল জড়িয়েও দিয়েছিলেন। কিন্তু অফসাইডের জন্য সেটি বাতিল হয়ে যায়।

 

রোনালদো এবং স্যান্তোসের মধ্যে একটা সংঘাত চলছে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে রোনালদোকে ম্যাচের মাঝেই তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন কোচ। সেই সময় ৩৭ বছরের রোনালদো যে অঙ্গভঙ্গি করেছিলেন, তা ভালভাবে নেননি স্যান্সোস। সেই ম্যাচে মাঠ থেকে বের হওয়ার সময় মুখে আঙুল দেখান রোনালদো।

স্যান্তোস বলেন, “আমার ভাল লাগেনি ওটা। কিন্তু ব্যাপারটা ওখানেই শেষ।”

যদিও সুইজারল্যান্ডের বিপক্ষে নামার আগে কোন দল নামবে বা কে অধিনায়ক হবেন তা পরিষ্কার করে বলেননি স্যান্তোস। তিনি বলেছিলেন, “আমি ম্যাচে নামার আগের মুহূর্ত অধিনায়ক ঠিক করি। কারা খেলবে তা এখনও জানি না। আমি এটাই করি। এবারও সেটাই করব।”

শেষ মুহূর্তে রোনালদোকে বেঞ্চে রেখেই মাঠে নামে পর্তুগাল। সূত্র: ইএসপিএনইয়াহু নিউজস্কাই স্পোর্টস

বিডি প্রতিদিন/কালাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *